সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট কমছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরুর পর ঢাকা-বরিশাল রুটে আকাশ পথে তীব্র যাত্রী সংকট দেখা দিয়েছে। যাত্রী সংকটের কারণে গত ১ আগস্ট এই রুটে বন্ধ হয়ে গেছে নভোএয়ারের ফ্লাইট চলাচল। একই কারণে ফ্লাইট কমিয়েছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। এবার বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলাও তাদের ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বরিশাল বিমানবন্দর ইনচার্জ সাইফুর রহমান সোমবার বলেন, আগামী ২২ আগস্ট থেকে ঢাকা-বরিশাল আকাশ পথে প্রতিদিন ইউএস-বাংলার একটি করে ফ্লাইট যাতায়াত করবে। এখন এ রুটে প্রতিদিন সকাল-বিকেল দুটি করে ফ্লাইট চলছে।
ফ্লাইট কমানোর কারণ জানতে চাইলে সাইফুর রহমান বলেন, ঢাকা-ব্যাংকক এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট বাড়ানোর ফলে ঢাকা-বরিশাল রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া যাত্রী সংকট আছে বলেও স্বীকার করেন তিনি।

তিনি জানান, ২২ আগস্ট থেকে বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে ৫টায় বরিশাল এসে আবার ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবে ইউএস-বাংলার ফ্লাইট।

বরিশাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরুর পর বরিশাল-ঢাকা আকাশ পথে আশঙ্কাজনকভাবে যাত্রী হ্রাস পেয়েছে। যাত্রী ধরে রাখতে বিমান সংস্থাগুলো ঈদুল আজহার পর বরিশাল-ঢাকা আকাশ পথে এক হাজার টাকা ভাড়া কমিয়ে দেয়। কিন্তু ভাড়া কমিয়েও আশানুরূপ যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। ফলে অপারেশন খরচ তুলতে না পেরে ১ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে নভোএয়ার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলার ফ্লাইট কমছে

আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২