কালকিনি ও ডাসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৭:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন, আ.লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে আজ সোমবার সকালে দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, শোক র্যালী ও স্থানীয় অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ.লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার, আওলাদ হোসেন মাষ্টার, উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক লোকমান সরদার, পৌর আ.লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আ.লীর সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি শাহাদাত সরদার ও থানার ওসি মোঃ শামীম হোসেন। অপরদিকে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমিন, উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায় কাজী মাহমুদুল হাসান দোদুল ও ডাসার থানার ওসি হাসানুজ্জামান প্রমুখ।
















