সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাবাকে পিটিয়ে ৩১ লাখ টাকা ছিনতাই, দুই ছেলেসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীতে জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধকে পিটিয়ে ৩১ লাখ টাকা ছিনতাই করেছে তার দুই ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ছয় সন্তানের জনক জয়নাল আবেদীন স্ত্রী হনুফা বেগমকে নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মানিকদীতে থাকেন। তাদের তিন ছেলের হার্ডওয়ারের দোকান ও হোটেল ব্যবসা আছে। স্বচ্ছল হওয়ার পরও তারা বাবা-মাকে দেখাশোনা করেন না। উপরন্তু অত্যাচার করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ছোট একটি বাসায় ভাড়া থাকতে শুরু করেন জয়নাল ও তার স্ত্রী।

মশিউর রহমান বলেন, গত ২৮ জুন জয়নাল পৈতৃক সূত্রে পাওয়া দুই কাঠা জমি বিক্রি করে ৩১ লাখ টাকা পান। টাকার ভাগ নিয়ে মেজো ও ছোট ছেলে বাবার সঙ্গে আগেই বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের সন্দেহ ছিল টাকার একটি বড় অংশ প্রতিবন্ধী ছোট বোনকে দেওয়া হতে পারে।

তিনি বলেন, তাদের বাবা টাকা তুলে মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার পথে দুই ভাইয়ের কাছ থেকে সংবাদ পেয়ে বড় ভাই হানিফ কয়েকজনকে নিয়ে বাবার বাসার সামনে অবস্থান নেন। মোটরসাইকেলে বাসার সামনে আসলে হানিফ তাকে লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর হানিফ পিটিয়ে তার গোড়ালি, হাঁটু, হাত রক্তাক্ত করেন। মাটিতে পড়ে যাওয়া শ্বশুরকে মেয়ের জামাই রক্ষা করতে আসলে তাকেও মেরে পা ভেঙে দেওয়া হয়। বৃদ্ধ স্বামীকে বাঁচাতে হনুফা বেগম এগিয়ে আসলে হানিফ তাকেও মারধর করেন।

এই ডিবি কর্মবর্তা বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেজো ছেলে হান্নান ও ছোট ছেলে মান্নানও আহত বাবা-মা ও বোন-জামাইকে মারধর করে তাদের কাছ থেকে জয়নাল আবেদীনের শেষ সম্বল জমি বিক্রির ৩১ লাখ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় জয়নাল ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

তিনি বলেন, পরে দুই ভাই হান্নান ও মান্নান এবং সহযোগী সোহেলসহ চারজনকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ২৯ লাখ উদ্ধার করা হয়। তাদের আদালতে পাঠানোর পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আহত বৃদ্ধ জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, এরা আগে কখনো আমার কাছে টাকা চায়নি। কেন হঠাৎ করে এরকম করলো জানি না। কোনো বাবা-মা যেন আর কখনো এমন ঘটনার সম্মুখীন না হন। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কেউ এমন ঘটনা না ঘটায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবাকে পিটিয়ে ৩১ লাখ টাকা ছিনতাই, দুই ছেলেসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২