সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাচ্চা হওয়ায় ২০ হাজার টাকা চাঁদা দাবি, তৃতীয় লিঙ্গের চারজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের চারজনকে আটক করেছে পুলিশ। তারা দুই নবজাতকের অভিভাবকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নবজাতক ছিনিয়ে নেওয়ার হুমকিও দেন তারা।

আটকরা হলেন- আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) ও রুমা হিজড়া (২৫)।

রোববার (১৪ আগস্ট) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি ভবনের এক ভাড়াটিয়ার গত ৬ আগস্ট একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যাসন্তান হয়। গত ১১ জুলাই অভিযুক্ত তৃতীয় লিঙ্গের সদস্যরা এসে ওই দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এই চাঁদাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হুমকিও দেন। একপর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।

ওসি বলেন, পরে ভুক্তভোগী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক পরিবারের কাছ থেকে নেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাচ্চা হওয়ায় ২০ হাজার টাকা চাঁদা দাবি, তৃতীয় লিঙ্গের চারজন আটক

আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২