জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন ওসি মোঃ শামীম হোসেন
- আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
প্রায় ৩বছর পরে আবারো জেলার শ্রেষ্ঠ ওসির খেতাব পেলো কালকিনি থানা পুলিশ। মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন। কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পরলে উচ্ছসিত হন কালকিনির এলাকাবাসি ও সুধী সমাজ।
রবিবার ( ১৩ ফেব্রুয়ারি ) মাদারীপুর পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, জুলাই ২০২২ সালের জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে ও কালকিনি থানায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল সহ সদ্যসমাপ্ত কালকিনি উপজেলার দুটি আলোচিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অসামান্য অবদান, ইজিবাইক এবং গরু ডাকাতি ও চোর চক্ররে সক্রীয় সদস্যদের গ্রেফতারের জন্য মাদারীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন।
















