সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জন্মদিনে বন্ধুর মাথায় ডিম ভেঙে উল্লাস, ৬ কিশোরকে আটক করল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জন্মদিন পালন করতে গিয়ে বন্ধুর মাথায় ডিম ভেঙে উল্লাস করছিল তার সহপাঠীরা। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রকে উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে ৬ কিশোরকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে স্থানীয় অডিটোরিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই বোয়ালমারী জর্জ একাডেমির ছাত্র বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী অডিটরিয়ামের সামনে একটি পুরাতন ভবনের খুঁটির সাথে বেঁধে ওই কিশোরের মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এসময় তারা ওই কিশোরের গায়ে আটা, কাদা মাখিয়ে উল্লাস করে।

এ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে ওই কিশোরের ৬ বন্ধুকে আটক করে পুলিশ। পরে অবশ্য ছয়জনকেই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম জানান, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের নিকট ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোনো অঘটন ঘটায় তাহলে শিক্ষকদের কি করার আছে? এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এরা সবাই টিকটক পার্টি। সমাজে এসব ঘটনা বাড়তে দেওয়া যাবেনা। ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করবেনা বলে অঙ্গীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জন্মদিনে বন্ধুর মাথায় ডিম ভেঙে উল্লাস, ৬ কিশোরকে আটক করল পুলিশ

আপডেট সময় : ০১:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২