সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির আহত ৩০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেলসহ ৩০ নেতাকর্মী।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা বিক্ষোভ সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন জানান, জ্বালানি তেলের দাম, গণপরিবহনে ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে পিরোজপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়।

ওই সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার সময় ছাত্রলীগের এক গ্রুপ অতর্কিত হামলা করে। হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামান রুবেলসহ কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুরসহ কর্মসূচিতে নাজিরপুর থেকে নেতাকর্মীদের বহন করা তিনটি বাস ভাঙচুর করে বলে দাবি করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান তালুকদার জানান, সমাবেশ শেষে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শুনেছি একটি বাস ভাঙচুর করা হয়েছে। সেখানে যাচ্ছি।

প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদার কুমার জানান, কর্মসূচি শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় অতর্কিত হামলা করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেলকে পিটিয়ে আহত করে।

জানা গেছে, ওই দিন বিকেল ৩টার পর থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে দলটির আয়োজনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্ব করেন।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, এম ডি লিয়াকত আলী শেখ বাদশা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতারা।

বক্তারা এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সরকার পতন আন্দোলনে বিএনপি নেতাকমীদের এক সঙ্গে রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির আহত ৩০

আপডেট সময় : ০৭:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২