ঘোড়াঘাটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
- আপডেট সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ১১৭ বার পড়া হয়েছে

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোড়াঘাট ইউপির চেংগ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।
নিহত শিশু দুটি হলেন, চেংগ্রামের মান্নান মিয়ার ছেলে আয়াত (৩) এবং ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)। নিহত এই দুই শিশু সম্পর্কে চাচাতো -জেঠাতো ভাই।
পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির পুকুরে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পায়।
স্থানীয়দের মাধ্যম দিয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ছবির ক্যাপশনঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে পড়ে নিহত শিশু আয়াত (৩) এবং তানভীর হাসান (৪)।
















