সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে দু’পক্ষের হাতাহাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশাল জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে নগরীর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে।

পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে সমাবেশে বক্তারা জ্বালানি তেলসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিং হওয়াতে সরকারের সামালোচনা করে। এ ছাড়া এর আগে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করে।

বিক্ষোভ সমাবেশে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্যসচিব আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুলসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বিক্ষোভ শেষে একটি মিছিল রাস্তায় বের হতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে সভাস্থল ত্যাগ করে বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশে দু’পক্ষের হাতাহাতি

আপডেট সময় : ০৪:১৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২