সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় বিপুল পরিমান জাল টাকাসহ আজমল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাণ্ডারিয়া প্রতিনিধি ॥ বরিশাল র‌্যাব-৮ এর একটি দল বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা দারুল হুদা আল গাজ্জালি কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে ৩৮ হাজার ৫শ টাকার জাল নোটসহ মো. আজমল হাওলাদার (৩৮) নামের এক জাল টাকার কারবারীকে আটক করে। সে দারুল হুদা গ্রামের কাঞ্চন আলী হাওলাদার এর ছেলে।

ভাণ্ডারিয়া থানায় র‌্যাবের দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, উক্ত আজমল হাওলাদার পিরোজপুর জেলাসহ বিভিন্ন জেলায় আসল টাকা বলে জাল টাকা আদান প্রদান করে আসছিল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২১টি এক হাজার টাকা ও ৩৫টি ৫শত টাকার জাল নোটসহ আটক করা হয়।

বুধবার রাতে র‌্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক বাদী হয়ে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর ক ধারায় ভাণ্ডারিয়া থানা একটি মামলা দায়ের করেন ধৃত আজমল হাওলাদারকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করেন।

ভাণ্ডারিয়া থানার উপ পরিদর্শক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফারুক আলম জানান, আটককৃত আজমল হাওলাদারকে র‌্যাব ভান্ডারিয়া থানায় হস্তান্তর করেছে। এ ছাড়া ঘটনায় র‌্যাব বাদী হয়ে ভাণ্ডালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার আটকৃত আজমল হাওলাদার কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়ায় বিপুল পরিমান জাল টাকাসহ আজমল আটক

আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২