সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীতে অভিনব কায়দায় আমের বাক্সে ফেনসিডিল পাচারের সময় ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মো: ছালাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) বিকেলে পটুয়াখালি সদর উপজেলা পরিষদ সংলগ্ন ডিবুয়াপুর সড়ক থেকে একটি ইজিবাইক সহকারে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মো: হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল আজ বিকেলে এই অভিযান চালায়।

ইজিবাইকটি হেতালিয়া বাধঘাট থেকে ২ নম্বর বাধঘাটের দিকে যাবার পথে ডিবুয়াপুর সড়কে পুলিশ আটক করে। এ সময় ইজি বাইকের মধ্যে থাকা আমের প্লাস্টিকের বাক্স তল্লাশি চালিয়ে ৭২ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করে।

গ্রেপ্তার করা হয় ইজিবাইক চালকরুপি মাদক কারবারি মো: ছালাম খানকে।পুলিশ জানিয়েছে, তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের উত্তর হাজিখালী গ্রামে।

পুলিশের কাছে স্বীকারোক্তিতে ওই অভিযুক্ত জানায়, তার এই ফেনসিডিল মাদক চালানোর সাথে ইউসুফ নামে আরও একজন মাদক কারবারি জড়িত রয়েছে। তার বাড়ি ও একই এলাকায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২