সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

ভোলায় ওসি তদন্তসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি ‍॥ ভোলায় নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান সিফাত বাদী হয়ে ভোলা থানার সাব ইন্সপেক্টর আনিস উদ্দিনকে প্রধান করে ওসি তদন্ত আরমানসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার ভোলার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ‌‘আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, জ্বালানি-তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন। আহত হন ১০ পুলিশসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী। এর মধ্যে গুলিবিদ্ধ গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম তিনদিন পর ৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ওসি তদন্তসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ১০:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২