সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

রাজাপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবদাসকাঠি গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানিতে প্রহরী পদে চাকরি করেন। তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করেন, মেঝো ছেলে বাড়িতে থেকেই কলেজে পড়ে ও প্রাইভেট পড়ায় এবং ছোট মেয়ে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

সোমবার আব্দুল আজিজ বাড়িতে আসার পর স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। রাতেও সেই জের শুরু হলে আব্দুল আজিজ বেধড়ক মারধর করেন স্ত্রী নারগিস আক্তারকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা পুলিশ আটক করেছে।

তবে আটক আব্দুল আজিজের দাবি, তার বাড়িতে কাজ করতো একই এলাকার আব্দুল হামেদের ছেলে মো. ছালেক। কাজের সুবাদে স্ত্রী নার্গিস বেগমের (৪৫) সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ছালেকের। একপর্যায়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি তিনি টের পেলে স্ত্রীকে নিষেধ করলেও সে তা শোনেনি। ঘটনার দিন সোমবার রাত ১২টার দিকে বাইরের কাজ শেষে বাসায় ফিরলে তার স্ত্রীর সঙ্গে ছালেককে আপত্তিকর অবস্থায় দেখতে পান। রাগান্বিত হয়ে শাবল নিয়ে মারতে গেলে ছালেক সরে যাওয়ায় স্ত্রী নার্গিসের মাথায় আঘাত লাগে।
এতে ঘটনাস্থলেই সে নিস্তেজ হয়ে পড়লে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই স্বামী আজিজকে রাজাপুর থানা পুলিশ আটক করেছে। ওসি (তদন্ত) গোলাম মোস্তফা আরও জানান, নিহতের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আজিজকে জিজ্ঞাসাবাদ চলছে। সে যেহেতু ভিন্ন তথ্য দিয়ে মূল ঘটনাকে আড়াল এবং বিভ্রান্ত করতে চাইছে, তাই তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সবমিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট সময় : ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২