সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বাবুগঞ্জ ডরমিটরি ভবন থেকে প্রকৌশলীর মোটরসাইকেল চুরি, উদ্দেশ্য প্রণোদিত নয়তো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর ডরমিটরি ভবন থেকে উপজেলা প্রকৌশলীর নামে বরাদ্দকৃত একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলা পরিষদের ডরমিটরি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে।

ওই কক্ষে মোট ৪ টি মোটরসাইকেল রাখা ছিলো। একটি মোটরসাইকেল বাহিরে ছিলো। ৪টি মোটর সাইকেল এর মধ্য থেকে শুধুমাত্র উপজেলা প্রকৌশলীর নামে বরাদ্দকৃত মোটরসাইকেল টি চুরি হওয়ায় বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত বলে মনে করছেন স্থানীয়রা।

এছাড়া প্রথমে চুরি যাওয়া মোটরসাইকেলের চাবি ওই ভবনের ২য় তলার একটি রুম থেকে চুরি করে চোর চক্র বলে জানিয়েছেন ভবনে থাকা কর্মচারিরা।

বাবুগঞ্জ এলজিইডি এর একটি প্রকল্পের জেনারেল ফেসিলিটর অনুপ কুমার আইস বলেন, মোটরসাইকেল টি প্রকৌশলী স্যার আমাদের সাইড পরিদর্শনের জন্য দিয়ে ছিলো। সোমবার আমি সাইড থেকে এসে মোটরসাইকেল টি প্রতিদিনের ন্যায় ডরমিটরি ভবনের নিচতলার কক্ষে রেখে ২য় তলায় আমার কক্ষে গিয়ে শুয়ে পরি। সকালে উঠে দেখি আমার কক্ষে মোটরসাইকেল ও রুমের চাবি নাই। দৌড়ে নিচে গিয়ে দেখি মোটরসাইকেল রাখার রুমের দরজার কয়রা ভাঙ্গা ও ভিতরে আমাদের মোটরসাইকেল নাই।
আমি তাৎক্ষণিক প্রকৌশলী শহিদুল ইসলাম স্যারকে জানিয়েছি।

এ ঘটনায় (০৯ জুলাই) মঙ্গলবার বিকালে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম (এলজিইডি)।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলা পরিষদে এলজিইডি’র গাড়ি রাখার নির্ধারিত স্থান না থাকায় রাতে উপজেলা পরিষদের ডরমিটরি ভবনের নিচতলায় একটি কক্ষে প্রতিদিনের ন্যায় আরো তিনটি মোটরসাইকালের সাথে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ শহিদুল ইসলামের নামে বরাদ্দকৃত কালো ও নীল রঙের মোটরসাইকেল টি রাখা ছিলো। টিভিএস এর মোটর সাইকেল রেজি: নং- ঢাকা মেট্রো হ- ৬২-১০১১। মোটরসাইকেলটি অন্য মোটরসাইকেল এর সাথে কক্ষে তালাবদ্ধ অবস্থায় ছিলো ।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে আনুমানিক ১ টা থেকে ভোর ৫ টার মধ্যে দরজার তালা ভেঙ্গে মাটরসাইকেলটি অজ্ঞাত চোর চক্র নিয়ে যায়।

উপজেলা প্রকৌশলী মো.শহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ও উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম’র সাথে পরামর্শ করে মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। মোটর সাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম বলেন, ডরমিটরি ভবনটি উপজেলা পরিষদ থেকে একটু দূরে। ওইখানে সিসি ক্যামেরা নাই। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জ ডরমিটরি ভবন থেকে প্রকৌশলীর মোটরসাইকেল চুরি, উদ্দেশ্য প্রণোদিত নয়তো

আপডেট সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২