সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন,
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (৮ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাকুটিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত ইউনুছ শিকদার এর ছেলে মো. সিরাজ সিকদার (৪০) ও রাশেদ বেপারীর ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে আঙ্গুর (৫২)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদকের বিশাল চালানসহ মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় প্রশাসন ও এলাকায় তোলপার শুরু হয়েছে।

নাগরপুর থানা সূত্রে জানা যায়, সিরাজ ও আঙ্গুর দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই শ্রীজীব,এসআই আলমগীর ও এ এস আই জাঙ্গাগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আসামীদের বাড়ী তল্লাশি করে গোয়াল ঘরের ভিতর থেকে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবা উদ্বার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার ও ১২১ পিচ ইয়াবার মূল্য আনুমানিক ৩৬ হাজার ৩শত টাকা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, আমি থানায় যোগদানের পর নাগরপুর উপজেলাকে মাদক মুক্ত করার জন্য যুদ্ধ ঘোষনা করি। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও মির্জাপুর সার্কেল এএসপি মহোদয়ের দিক নির্দেশনায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নাগরপুর থানার সঙ্গীয় অফিসার ফোর্স পাকুটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরপুর থানায় এই প্রথম বড় চালানসহ মাদক কারবারি আটক হয়েছে বলেও তিনি (ওসি)জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২