বাকেরগঞ্জে ১০ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা কান্নার শব্দে শেষ রক্ষা( থানায় মামলা)
- আপডেট সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ১০০ বার পড়া হয়েছে

মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের ফিরোজ হাওলাদারের তৃতীয় শ্রেনীর পড়ুয়া ১০ বছরের কন্যা (ছদ্মনাম) বৃষ্টি কে ধর্ষনের চেষ্টা করা হয়েছে।
৬ আগস্ট (শনিবার) রাত ৯ টায় বৃষ্টি তার বাড়ির সামনে দক্ষিণ সাদিস বাজারে তার বাবাকে খুজতে গেলে এ-ই ঘটনা ঘটে। দক্ষিণ সাদিস গ্রামের মৃত্য মানিক হাওলাদারের পুত্র দেলোয়ার হাওলাদার (৫০) ঐ বাজারের একজন দোকানদার। দেলোয়ার হাওলাদার বৃষ্টি কে একা দেখতে পেয়ে দোকানে ডেকে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে দোকানের পিছনের রুমে খাটের উপরে উঠিয়ে ধর্ষনের চেষ্টা করে ।বৃষ্টি কান্নাকাটি করলে বাজারের লোকজন দোকানদার দেলোয়ার হাওলাদারকে দরজা খুলতে বলে। লোকজনের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় লোকজন বৃষ্টি কে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। বৃষ্টির মা রোকসানা বেগম খবর পেয়ে বাজারে ছুটে আসেন। স্থানীয় জেলে কালাম শরীফ জানান আমরা একটু দুরে বসে গল্প করছিলাম এমন সময় কান্নার আওয়াজ শুনে দেলোয়ারের দোকানের কাছে গেলে তার দোকানের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে নিশ্চিত হয়ে, দেলোয়ার কে ডাক দিলে দেলোয়ার দোকান না খুলে পিছন দিয়ে পালিয়ে যায়, স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে এসআই আমিনুল ও এএসআই আজাদ ভিকটিম বৃষ্টি ও তার মা বাবাকে ৭ আগস্ট রাত ১ টায় পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক ( তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, মেয়েটিকে ধর্ষনের চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। স্থানীয়রা কান্নার আওয়াজ না শুনলে নিশ্চিৎ মেয়েটি ধর্ষণের শিকার হতো, মেয়ে ও তার বাবা-মা আমাদের হেফাজতে রয়েছে, বাকেরগঞ্জ থানায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা করেছেন যাহার নাম্বার -০৪, তারিখ-০৭/০৮/২২ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/০৩) এর ১০ ধারা। দেলোয়ার কে আটক করার জন্য আমাদের টিম মাঠে রয়েছে।এলাকাবাসী লম্পট দেলোয়ার কে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


























