সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

দোকানে বিক্রির সময় টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাজারের একটি মুদি দোকানে বিক্রির সময় টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জোড়ামতল কাঁচাবাজারে অভিযান চালিয়ে মাসুদ স্টোর থেকে দুই লিটারের ১ হাজার বোতল সয়াবিন তেল এবং ২ লিটার তেলের ১০০ খালি বোতল উদ্ধার করা হয়।

এ সময় দোকানের মালিক মাসুদ রানাকে ২০ হাজার টাকা এবং ১ মাসের জেল দেওয়া হয়। এছাড়া অভিযানের খবর পেয়ে মোবাইল ফোনে দোকানদার মাসুদকে পালিয়ে যেতে বলায় রুবেল নামের আরেক দোকানিকে আটক করে তাকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, টিসিবির (সরকারি ভর্তুকির নিত্যপ্রয়োজনীয় পণ্য) দুই লিটারের বোতল অবৈধভাবে মজুত করে দোকানে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধ্যায় অভিযানে গেলে দোকানি দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

আটকের পর দোকানের মালিক মাসুদ বলেন, নগরীর সিটি গেট এলাকার এক ব্যক্তি থেকে সে টিসিবির তেল ক্রয় করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জোড়ামতলের কাঁচাবাজারে একটি মুদি দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত করে বিক্রির খবর পেয়ে অভিযানকালে ২ কেজি ওজনের ১ হাজার বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের জরিমানা ও সাজা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দোকানে বিক্রির সময় টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২