সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পটুয়াখালীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, দুই স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের পশ্চিম পাশে শ্রীমন্তন নদীর পারে এ ঘটনা ঘটে।

আহত মোমেন গোলদার (১৪) উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের মামুন গোলদারের ছেলে এবং নেছার উদ্দিন (১৪) একই ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের শাহ আলম বয়াতির ছেলে।

আহত ও স্কুল ছাত্রদের কাছ থেকে জানা যায়, অষ্টম শ্রেণীর ছাত্র মোমেন ও নেছার প্রাইভেট শেষ করে নদীর পাড়ে বসে। এ সময় একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সজল অধিকারী (১৬) এসে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। এ সময় তারা সরে না গেলে প্রথমে নেছারকে কিল ঘুসি দেয়।

এতে নেছার আহত হয়ে মাটিতে পড়ে যায়। মোমেন নেছার মারার কারণ জানতে চাইলে অতর্কিতভাবে পাশে থাকা লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন সে। এ সময় ডাক-চিৎকারে স্কুলের ছাত্ররা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

মোমেনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।অভিযুক্ত সজল অধিকারী মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের বিপুল অধিকারীর ছেলে ও মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাশরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইন অনুব্যয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, দুই স্কুল ছাত্রকে পিটিয়ে জখম

আপডেট সময় : ১০:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২