সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সমঝোতা হলে প্রয়োজনে সরে যাব: সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপি-আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা কিংবা নিজ ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে পারলে কমিশনের আপত্তি নেই। প্রয়োজনে নিজেরাই সরে যাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে তিনি একথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে আলোচনা দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের সংলাপ।

সূচনা বক্তব্যে সিইসি বলেন, সরকার নয়, জাতীয় নির্বাচন হবে কমিশনের অধীনে। তবে রাজনৈতিক দলগুলো নিজেরাই আলোচনা করে ঐক্যমতে পৌঁছালে ইসির কাজ সহজ হয়ে যাবে। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। প্রয়োজনে আমরা নিজেরাই সরে যাব। দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেব।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাড়াও সংলাপে বসছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, খেলাফত মজলিস এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা।

৩১ জুলাইয়ের মধ্যে সংলাপে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমঝোতা হলে প্রয়োজনে সরে যাব: সিইসি

আপডেট সময় : ০৭:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২