সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উদ্ধার করুন বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নানা কারণে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ কিংবা নিষ্ফ্ক্রিয় হয়ে যেতে পারে। বিশেষ করে ফেসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ না মানলে শাস্তি হিসেবে অ্যাকাউন্ট ব্লক থেকে শুরু করে বন্ধ হয়ে যেতে পারে।
যে কারণে বন্ধ হয় ফেসবুক অ্যাকাউন্ট
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেসবুক অ্যাকাউন্ট রেসট্রিকটেড (সীমিত পরিসরে চালু থাকা), ডিজ্যাবেলড (নিষ্ফ্ক্রিয়), লকড কিংবা ব্যানড (বাতিল) হয়ে যেতে পারে। সাময়িক সময়ের অ্যাকাউন্ট বন্ধও হয়ে যেতে পারে। মূলত ফেসবুকের বিধিবিধান না মানার মাত্রা অনুযায়ী শাস্তি হিসেবে অ্যাকাউন্ট রেসট্রিকটেড, ডিজ্যাবলড, লকড ও ব্যানড হয়ে থাকে। ফেসবুকের শর্ত লঙ্ঘন করে এমন কোনো পোস্ট, ভুয়া নামে অ্যাকাউন্ট চালু, কাউকে হেয় প্রতিপন্ন করা, হয়রানি করার উদ্দেশে কারও সঙ্গে যোগাযোগ, একই বিজ্ঞাপনমূলক বার্তা গণহারে প্রচার, স্প্যামিংয়ের মতো অপরাধের শাস্তি হিসেবে অ্যাকাউন্ট ডিজ্যাবল হতে পারে। নির্দিষ্ট কারণ জানিয়ে ব্যবহারকারীর বিরুদ্ধে ফেসবুককে কেউ অভিযোগ (রিপোর্ট) দিলে সংশ্নিষ্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

অ্যাকাউন্ট উদ্ধার করতে হলে
ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ বা নিষ্ফ্ক্রিয় কেন হলো উদ্ধারের জন্য আগে সেটি জানা জরুরি। এতে ফেসবুকের সংশ্নিষ্ট ফরম পূরণের মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধারের বিষয়টি ঠিকভাবে উপস্থাপন করা যায়।

কোনো ভুয়া অভিযোগের জন্য কিংবা যেটি আপনি করেননি এমন কোনো কারণে অ্যাকাউন্ট শাস্তির আওতায় পড়লে সেটি পর্যালোচনার (রিভিউ) জন্য ফেসবুকের কাছে আবেদন করা যায়। এ জন্য www.facebook.com/help/contact/logout?id= 260749603972907-এ ফরম পূরণ করে জমা দিলে ফেসবুক বিষয়টি পরীক্ষা করে দেখে কোনো অ্যাকাউন্ট নিরাপত্তা জনিত হুমকি বলে প্রতীয় মান হলে তখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ফ্লাগ বা পতাকা দেখিয়ে রিভিউ করে। তখন ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে ঢুকতে পারেন না। তবে ঠিক কী কারণে অ্যাকাউন্ট শাস্তির আওতায় এলো সেটি বুঝতে না পারলেও অ্যাকাউন্ট উদ্ধারের উপায় আছে। আপনার একাধিক অ্যাকাউন্ট আছে কিংবা ভুয়া নামে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুক এমন সন্দেহে অ্যাকাউন্ট বন্ধ করলে ফটো ভেরিফিকেশনের মাধ্যমে প্রোফাইল উদ্ধারে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করবে। আবেদন প্রক্রিয়া ঠিকঠাক থাকলেও সংশ্নিষ্ট অ্যাকাউন্ট চালু হতে কত সময় লাগবে তা স্পষ্ট করে বলা যায় না। অনেক সময় শুধু ছবি প্রদানও যথেষ্ট নয়, এরকম ক্ষেত্রে ফেসবুক থেকে প্রাপ্ত বার্তা সাপেক্ষে নিজেকে প্রমাণ করার জন্য আরও কিছু ডকুমেন্ট ও তথ্য দিতে হতে পারে।
ফেসবুকে কী ধরনের ডকুমেন্ট দিতে হয়, কীভাবে আপলোড করতে হয়, ডকুমেন্ট আপলোডের পরে কী ঘটে, তা www.facebook.com/help/contact/2607496039729 07 ঠিকানা থেকে জানা যায়। আইডি উদ্ধারে যেসব ডকুমেন্ট সাবমিট করতে হয়, তা যেন স্পষ্ট বোঝা যায় এদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্য ফটো আইডি দিলে সেটিতে থাকা নাম, জন্মদিন, ছবি ঠিকমতো যেন স্পষ্ট দেখা যায়।

ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পাওয়ার সময় নির্ভর করে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণের ওপর। অ্যাকাউন্ট ফিশিং আক্রমণের শিকার বা হ্যাক হলে তা বন্ধ করে দিতে পারে ফেসবুক। এ ধরনের ঘটনা ঘটলে অন্তত চার দিন ফেসবুক চালুর চেষ্টা না করা ভালো। এ সমস্যা সমাধানে ব্রাউজার ক্যাশ পরিস্কার ও কুকি মুছে দিয়ে অ্যাকাউন্ট চালু করতে হবে। এরপরও ফেসবুকে ঢোকা না গেলে ভেরিফিকেশনে যেতে হবে। মোবাইল নম্বর নিশ্চিত করে ফেসবুক থেকে কোড নিয়ে অনলাইনে ঢোকা যাবে। বন্ধুদের ট্যাগ করা ছবিতে তাদের শনাক্ত করেও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
ফেসবুক বন্ধ হওয়া ঠেকাতে
অবশ্য অ্যাকাউন্ট লকড কিংবা বন্ধ হওয়া ঠেকাতে কার্যকর কোনো পথ নেই। সবচেয়ে বড় কাজটি হচ্ছে, ফেসবুকের আচরণবিধি (কমিউনিটি স্ট্যান্ডার্ড) মেনে চলা এবং সে অনুযায়ী ফেসবুক ব্যবহার করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উদ্ধার করুন বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট

আপডেট সময় : ০৯:৪২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২