সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় দুই পায়ের রগ কাটা অবস্থায় প্রতিবন্ধি বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর গ্রামে সৈয়দ আ. লতিফ (৬০) নামের এক শারিরীক প্রতিবন্ধি বৃদ্ধের দুই পায়ের রগ কাটা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ জুলাই রবিবার বিকাল ৩টার দিকে নিজ ঘরে খাট ও হুইল চেয়ারের ওপর তার দু’পায়ের রগকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বরিশালের সিআইডির একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। জানা গেছে, প্রায় ২০/২২ বছর পূর্বে গাছ থেকে পড়ে লতিফ মীর গুরুতর আহত হন। এক পর্যায়ে তার কোমড়সহ দুই পা অবশ হয়ে যায়। পক্ষাঘাতগস্থ হয়ে সেই থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় ও তিন মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকায় তিনি অশীতিপর বৃদ্ধ বাবা-মা ও স্ত্রীর সঙ্গে বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে থাকতেন। তার বাবাও স্ট্রোক করে শয্যাশায়ী। ঘটনার সময় তার স্ত্রী বরিশাল শহরে ছিলেন। এ বিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন ,২০ বছরের অধিক সময় ধরে পক্ষাঘাতগ্রস্থ লতিফ মীর শারিরীক অসুস্থতা ও অক্ষমতার কারনে হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশের পাশে ব্লেড পাওয়া গেছে বলেও জানান তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিনের শারিরীক অসুস্থতার জন্য সাম্প্রতিক সময়ে সৈয়দ আ.লতিফ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় দুই পায়ের রগ কাটা অবস্থায় প্রতিবন্ধি বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২