নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:২৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :নলছিটি পৌরসভার ০৯ নং ওয়ার্ড এর কান্ডপাশা এবং দপদপিয়া ইউনিয়ন এর ০৪ নং ওয়ার্ড এর গোহালকাঠীর রাস্তাটির দীর্ঘদিন যাবত সংস্কার কাজ এর অভাবে মরনফাদ হয়ে আছে। কান্ডপাশা বেইলি ব্রিজ সংলগ্ন (নিচ দিয়ে) এই রাস্তাটি অন্তত ১৫ বছরেও কোনো সংস্কার হয়নি,বর্ষায় তলিয়ে যায়। ক্ষোভে স্থানীয় জনসাধারণ রবিবার সকাল ১০টায় মানব্বন্ধন এর ডাক দেয়।
প্রায় ২ কিলোমিটার এই রাস্তাটি ইউনিয়ন এবং পৌরসভার সীমানায় হওয়ায় কোনো কর্তৃপক্ষ এটির সংস্কারের দায়িত্ব নিতে চায় না।আর এর ফলে স্থানীয় অন্তত ৫ হাজার লোকের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে।বিশেষ করে গোহালকাঠী এবং পুর্ব কান্ডপাশার কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। কোনোমতে ইটের সোলিং দেয়া হলেও তা এখন আর নেই,বৃষ্টি আর বন্যার ফলে রাস্তাটি নিচু হয়ে গেছে। যার ফলে একটু জোয়ার হলেই অধিকাংশ সময় হাটু পানি থেকে কোমর পর্যন্ত পানির নিচে চলে যায়।বন্ধ হয়ে যায় চলাচল। পায়ে হেটে চলাও দ্বায়,রোগী পরিবহনের কোনো সুযোগ না থাকায় এক প্রকার চিকিৎসা ছাড়াই চলতে হয় তাদের।গর্ভবতী ও বৃদ্ধদের কস্টের কোনো শেষ নেই,সেই দূর্ভোগ প্রকাশ করার মতন ভাষাও নেই।ক্ষোভে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
তারা বলছেন যেকোনো মূল্যে এই রাস্তাটির সংস্কার চাই,এজন্য আমরা জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি। তার মতো এত বড় মাপের নেতার এলাকায় এমন অবহেলা মেনে নেয়া যায় না।আমরা দ্রুত এর প্রতিকার চাই।অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিয়ে বিষয় টি নেতার দৃষ্টিতে নিতে আমরা ঐক্যবদ্ধ এবং বদ্ধ পরিকর।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মন্টু জোমাদ্দার,সুমন জোমাদ্দার,জহিরুল ইসলাম,উপজেলা কৃষকলীগ নেতা বালী তাইফুর রহমান তূর্য সহ অনেকে।তিনি বলেন,সামনে জাতীয় নির্বাচন, গত ১৩ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়।এই দীর্ঘ সময়ে দেশের ব্যাপক উন্নয়ন হলেও তৃনমুল পর্যায়ের অনেক কিছুই অনুন্নত যা আগামী নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে,তাই স্থানীয় পর্যায়ে ব্যাপক উন্নয়ন দরকার।সামনে নৌকা মার্কা পুনরায় নির্বাচিত করতে হলে,জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি মহোদয়ের বিজয় নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ে জনগণের দূর্ভোগ লাঘবের ব্যবস্থা করতে হবে।তা না হলে আমরা যারা নৌকায় ভোট চাইতে যাবো তারা বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পরতে হবে, যা অবশ্যই বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে।এই সামান্য দুই কিলোমিটার রাস্তার সংস্কার করা এত বড় নেতার ইসারাই যথেষ্ট। তাই আমরা সকলেই তার সুদৃষ্টি কামনা করছি।এসময় বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী মীর আক্তারুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবহিত করবেন বলে আস্বস্ত করেন। পৌরসভার মেয়র আঃওয়াহেদ খান,এবং পৌরসভার ০৯নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক হাওলাদার বলেন,অতি দ্রুতই পৌরসভা অংশের সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।দপদপিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান এর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।























