সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৬০ কোটি টাকা হাতিয়ে পালানো এমএলএম কোম্পানির প্রধান গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজবাড়ীতে গ্রাহকদের ৬০ কোটি টাকা হাতিয়ে পালিয়ে যাওয়া অনলাইনভিত্তিক একটি এমএলএম কোম্পানির নির্বাহী পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর নাম জাবিউল্লাহ খান। জাবিউল্লাহ খানের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে।

শনিবার বিকেলে তাঁকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী জেলার প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে তিনি ওই টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছিলেন।

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জাবিউল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সদস্যের কাছ থেকে স্বপ্লমূল্যে বিভিন্ন পণ্য বিক্রির নাম করে টাকা নিত জেকা বাজার নামের প্রতিষ্ঠানটি। রাজবাড়ী শহরের নান্নু টাওয়ার ও পাবনায় এই কার্যক্রম পরিচালনা করা হতো। গত বছরের ২ নভেম্বর প্রতারণার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির অফিস সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর প্রতিষ্ঠান প্রধান জাবিউল্লাহও আত্মগোপনে চলে যান।

এরপর গ্রাহকরা প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। টাকা ফেরত পাওয়ায় দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেন বিনিয়োগকারীরা। এদিকে সম্প্রতি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাবিউল্লাহকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন তাঁর বাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬০ কোটি টাকা হাতিয়ে পালানো এমএলএম কোম্পানির প্রধান গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২