সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

এবার রবি-এয়ারটেল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানিজ্য ডেক্স
গ্রামীণফোনের পরে এবার আরও দুই মোবাইল অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল তাদের সর্বনিম্ন রিচার্জ ফি বাড়িয়েছে। আগে সর্বনিম্ন রিচার্জ ফি ১০ টাকা থাকলেও, এবার তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হয়েছে, সিম সচল রাখতে ও রিচার্জ করতে আগে ১০ টাকা সর্বনিম্ন রিচার্জ ফি লাগলেও, চলতি মাসের ১৬ তারিখ থেকে তা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত আয় মিত্র বলেন, ‘এটা কোম্পানিগুলোর নিজস্ব ব্যবসায়িক নীতিনির্ধারণের আওতাভুক্ত। তারা চাইলে এমনটা করতে পারেন।’

তিনি বলেন, ‘অপারেটরদের দেয়া বিভিন্ন প্যাকেজ ও অভ্যন্তরীণ ব্যাপারে বিটিআরসি হস্তক্ষেপ করে না। এক্ষেত্রে এটি কোম্পানিগুলোর নিজস্ব সিদ্ধান্ত।’

এর আগে চলতি মাসের শুরুতে গ্রামীণফোন তাদের রিচার্জ লিমিট বাড়িয়ে ১০ টাকা থেকে ২০ টাকা করে। যদিও অপারেটর কোম্পানিটি এখন পর্যন্ত তাদের ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট ক্রয়ের প্যাকেজটি চালু রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার রবি-এয়ারটেল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

আপডেট সময় : ১১:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২