সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল বিয়ের বাজার নিয়ে ব্যস্ত পরিবার, কনের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বিয়ের আগের দিন বরিশালের গৌরনদী উপজেলায় লিজা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় (১৩ জুলাই) উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। লিজা ওই গ্রামের ফল ব্যবসায়ী আব্দুল হক সরদারের মেয়ে এবং বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

লিজার বাবা বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) লিজার বিয়ে। এ জন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে।

এমনকি বিয়ের খাবারের বাজারও সম্পন্ন করা হয়েছে। বিয়ের বাজার ও অনুষ্ঠান আয়োজন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। এরই মধ্যে সন্ধ্যায় ঘরে আড়ার সঙ্গে লিজাকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, লিজার বর পছন্দ হয়নি। এ নিয়ে পরিবারের সঙ্গে বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয়েছে। তাদের ধারণা এ ঘটনাকে কেন্দ্র করে লিজা আত্মহত্যার পথ বেছে নেন।

তবে ‍এ অভিযোগ অস্বীকার করে লিজার বাবা বলেন, বিয়েতে রাজি হওয়ার পরই পাকা কথা হয় ছেলেপক্ষের সঙ্গে। ‍এমনকি লিজা যেভাবে বলেছে, সেভাবেই বিয়ের বাজার করা হয়েছে। তারপরও কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

গৌরনদী থানার এসআই মো. শাহ্জাহান বলেন, খবর পেয়ে গৗরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে লিজা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিয়ের বাজার নিয়ে ব্যস্ত পরিবার, কনের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২