সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফোন করে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ভোলা সদর উপজেলার আলীনগরে বাগান থেকে ওবায়দুল হক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের আলী আশরাফের বাগান থেকে ওবায়দুল হকের মরদেহ উদ্ধার করে।

ছেলে ওবায়দুল হককে হারিয়ে পাগলপ্রায় মা ফাতেমা বিবি, ছবি: সমকাল
ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।

স্বজনরা জানান, রাত ৯টায় মোবাইলে কল এলে ওবায়দুল ঘর থেকে বের হয়ে যায়। ফিরতে দেরি হবে জানালেও রাতে আর বাড়ি ফিরেনি। সকালে বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওবায়দুলের বাবা মো. আবদুল মারা যাওয়ার পর মা ফাতেমা বিবির অনত্র বিয়ে হয়। এরপর থেকে ওবায়দুল আলীনগরের চর রুহিতা গ্রামের নানা কাঞ্চন সিয়ালীর বাড়িতে থেকেই পড়াশোনা করত। এবার স্থানীয় পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোন করে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ০৮:৪১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২