সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, বাসে অগ্নিসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঢাকা-আরিচা মহাসড়কের মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের তরা সেতুর ওপর সেলফি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন সেলফি পরিবহনের বাস ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেন।

নিহতরা হলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৫) এবং তার বন্ধু ব্যবসায়ী আশিকুর রহমান (২৫)। এ ঘটনায় আহত তাদের বন্ধু হাসিবুর রহমান মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত দু’জনের বাড়ি জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের বাসটি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান কলেজছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু আশিকুর রহমান। এ ঘটনায় আহত হন আরেক বন্ধু হাসিবুর।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সেলফি পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেছে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে উত্তেজিত জনগণকে মহাসড়ক অবরোধ করা থেকে বিরত রাখেন। অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, বাসে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২