সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্ত্রী বেড়াতে যাওয়ায় কাফনের কাপড় কিনে বৃদ্ধের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী বেড়াতে যাওয়ায় কাফনের কাপড় কিনে মো. হারুন সিকদার (৭২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হারুন সিকদার উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হারুনের চার ছেলে ও তিন মেয়ে। তিনি ছোট ছেলে সবুজ সিকদারের সঙ্গে থাকতেন। সবুজ অবিবাহিত। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতাজনিত কারণে হারুন অসুস্থ ছিলেন। হারুনকে তার স্ত্রী দেখভাল করতেন। ঈদে তার স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। অসুস্থ অবস্থায় তাকে রেখে স্ত্রী বেড়াতে যাওয়ায় অভিমান করেন হারুন। সোমবার (১১ জুলাই) বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক ও কাফনের কাপড় কিনেন হারুন। পরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রহমান বলেন, হারুন সিকদার কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রী বেড়াতে যাওয়ায় কাফনের কাপড় কিনে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২