সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ত্রাণ নিতে যাওয়া নারীকে বিবস্ত্র করে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ নওগাঁর ধামইরহাটে এক নারীকে ঘরে আটকে রেখে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক চৌকিদারের বিরুদ্ধে নির্যাতনের শিকার ওই নারী চক কাশিপুর গ্রামের বাসিন্দা।

গত ৮ জুলাই শুক্রবার স্থানীয় আগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের ত্রাণ নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বর্ণনা দেন ওই নারী।

অভিযোগ করে বলেন, ঈদের আগে ইউনিয়ন পরিষদে রিলিফ নিতে গিয়েছিলেন তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের কাছে তিনি রিলিফ চান। দিতে না চাইলে কিছুটা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার বাবু তাকে ঘরে আটকে ফেলেন এবং বিবস্ত্র করে পেটাতে থাকেন। কিছু পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। তবে তার দাবি, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। গ্রাম পুলিশই এসবের জন্য দায়ী। ঘটনা জানার পর তিনি ইউপি সদস্যদের ডেকেছেন। আলোচনা সাপেক্ষে এটি সুরাহা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন তিনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রাণ নিতে যাওয়া নারীকে বিবস্ত্র করে নির্যাতন

আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২