০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
কয়েক বছর আগেই যেকোনো মেসেজ ডিলিটের ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। ফিচারটি বেশ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি ভুল করে কাউকে কোনো মেসেজ পাঠিয়ে দেন তাহলে তা ডিলিট করা সম্ভব। বর্তমান সময়ে এ ফিচার অত্যন্ত কার্যকরী।

তবে যে কোনো মেসেজ ডিলিট করার পরও অনেকের হয়তো জানতে ইচ্ছা করে ডিলিট হওয়া মেসেজে কী লেখা ছিল। ফলে সবার জানতে ইচ্ছে করে ওই মেসেজে কী রয়েছে। এ প্রতিবেদনে পাঠকরা বিস্তারিতভাবে জানতে পারবেন কীভাবে আপনি কোনো ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট করে কোনো ইনবিল্ড ফিচার নেই যার মাধ্যমে কোনো ডিলিটেড মেসেজ দেখা সম্ভব। কিন্তু তারপরও দেখা সম্ভব। কীভাবে? জানুন এ প্রতিবেদনে।

এ জন্য প্রয়োজন একটি থার্ড পার্টি অ্যাপ। তার মাধ্যমে পুরো কাজটি করতে পারবেন খুব। এ জন্য বিশেষ একটি অ্যাপের সাহায্য নিতে হবে। এগুলো মূলত একটি নোটিফিকেশন ট্রাকিং অ্যাপ। এ অ্যাপগুলোর মাধ্যমে যে কোনো নোটিফিকেশন ট্রাক করতে পারবেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো হোয়াটসরিমুভড প্লাস (WhatsRemoved+)

অন্য অ্যাপের মতোই এ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু অ্যাপ স্টোরে এ অ্যাপটি পাওয়া যাবে না। অ্যাপটির সাইজ ৪ দশমিক ৯০ এমবির কাছাকাছি। তবে আপডেট করার পর অ্যাপটির সাইজ বেশ কিছুটা বাড়বে। কারণ সেক্ষেত্রে এ অ্যাপটি বিভিন্ন ধরনের নোটিফিকেশন ট্র্যাক করবে।

হোয়াটসরিমুভড প্লাস অ্যাপ কাজ করবে কীভাবে?

এ নোটিফিকেশন ট্রাকিং অ্যাপটি যার নাম হোয়াটসরিমুভড মোবাইলে ইনস্টল করতে পারবেন। এরপর নিজে থেকেই এ অ্যাপটি অন্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করে। অর্থাৎ যখনই অন্য কোনো অ্যাপে নোটিফিকেশন ঢোকে সঙ্গে সঙ্গে ওই অ্যাপটি ফোনের যাবতীয় সেই নোটিফিকেশন ট্র্যাকিং করে। এবং সেটি সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেয়।

ঠিক একইভাবে কাজ করে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। ফলে একইভাবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও যখনই কেউ কোনো মেসেজ পাঠাবে তা সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেবে ওই অ্যাপটি। এরপর কেউ ওই মেসেজ ডিলিট করে দিলেও হোয়াটসরিমুভড প্লাস অ্যাপ থেকে ডিলিট করতে পারবে না। ফলে সেটি যখন হোক দেখা সম্ভব।

সূত্র: এই সময়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019