সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাড়ি শনাক্তে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এবার গাড়ি শনাক্ত করতে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা। এতে দুর্ঘটনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতু মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে সবকিছুই সংরক্ষণ করা যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে ক্যামেরা লাগানোর কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ।

গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এর পরদিন থেকে দেশের এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়। এই দিনই দুর্ঘটনায় সেতুতে প্রাণ যায় দুজন মোটরসাইকেল আরোহীর। একই সঙ্গে আইন অমান্যসহ নাট খুলে ফেলার ঘটনা ঘটে। এর কিছু দিনের ভেতরে গাড়ির ধাক্কায় দুবার ক্ষতিগ্রস্ত হয়েছে টোল প্লাজার বক্স।

এ বিষয়ে পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেছেন, সেতুর কিছু কাজ এখনও চলমান রয়েছে। এ জন্য যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুমে বসানোর কাজ এগোচ্ছে। সিসি টিভির মাধ্যমে এ নিয়ন্ত্রণ তদারকি করা হবে।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটারে চলছে সবকিছুই রেকর্ড হবে। কাজটি নকশা পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাড়ি শনাক্তে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা

আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২