সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঈদে ঘুরতে গিয়ে লক্ষ্মীপুরে হামলার শিকার, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লক্ষ্মীপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে নৌকার ভাড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।

রোববার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা টুমচর ইউনিয়নে কালিরচর খেয়াঘাটের দক্ষিণ পাড়ে এ হামলা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছে।

আহতরা হলেন তানজিদ রাহাত, আব্দুল্লাহ আল নিলয়, সম্রাট, আরিফ হোসেন, রিপন, মো. আলী, মো. রাজন ও রিপনসহ ১০ জন। তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বড় বাড়ির বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে তারা একসঙ্গে ঘুরতে বের হন। গ্রামের পাশে বয়ে যাওয়া রহমখালী খাল দেখতে যান। সেখানে নৌকার মাঝি খোরশেদের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় তানজিদের। এসময় নৌকায় থাকা সাহেদ নামে অন্য এক ব্যক্তি মাঝির পক্ষ নিয়ে তাদের মারধরে উদ্যত হন। মোবাইলে খবর পেয়ে সাহেদের লোকজন এসে হামলা চালায়।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. খুরশিদ আলম বলেন, অভিযুক্ত সাহেদ কালিরচর গ্রামের চিহ্নিত বখাটে। কারণে-অকারণে তিনি সবসময় বেপরোয়া থাকেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে থানায় কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে ঘুরতে গিয়ে লক্ষ্মীপুরে হামলার শিকার, আহত ১০

আপডেট সময় : ০৬:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২