সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পিরোজপুরে কোরবানির জন্য রাখা গরু চুরি করে জবাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ পিরোজপুরের ইন্দুরকানীতে কোরবানির হাটে বিক্রির জন্য রাখা গরু গোয়াল ঘর থেকে চুরি করে জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের এ ঘটনা ঘটে।

গরুর মালিক জালাল মোল্লা জানান, এবারের কোরবানির হাটে বিক্রি করার জন্য গোয়ালে পালিত একটি গরু গত বৃহস্পতিবার স্থানীয় চন্ডিপুর পশুর হাটে নিয়ে যাই। ওই হাটে ৬০ হাজার টাকা দাম উঠলেও মাত্র এক হাজার টাকার জন্য গরুটি বিক্রি করি নাই।

কিন্তু গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘর থেকে আমার সেই গরুটি চুরি করে কচা নদীর পাড়ে জবাই করে নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য দুলাল ফকির বলেন, গরুটি চুরি করে নিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন কৃষক জালাল মোল্লা।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, এ বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে কোরবানির জন্য রাখা গরু চুরি করে জবাই

আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২