সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাসায় স্ত্রীর লাশ: চসিক কাউন্সিলরের ছেলে রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। স্ত্রী রেহনুমা ফেরদৌসের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর কোর্ট পুলিশের জিআরও সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে পুলিশ তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

এর আগে গত শনিবার সকালে চসিকের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের বাসা থেকে তাঁর পুত্রবধূ রেহনুমা ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। নুরুল আমিনের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও রেহনুমার পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড।

রেহনুমার পরিবারের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি রেহনুমাকে নিয়মিত নির্যাতন করতেন।

এ নিয়ে মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা পারিবারিক এবং সামাজিক বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টাও করেছেন। রেহনুমার লাশ পাওয়ার পর তাঁর স্বামী ও শাশুড়িকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ।

এই মামলায় শনিবারই রেহনুমার স্বামী ব্যাংকার নওশাদুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় কাউন্সিলর নুরুল আমিনের স্ত্রী পপি বেগম পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসায় স্ত্রীর লাশ: চসিক কাউন্সিলরের ছেলে রিমান্ডে

আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২