সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি, বরখাস্ত ১৪ পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ১৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গৌরনদী ও উজিরপুর থানার ওই ১৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাতের টহল ডিউটি পালনে গাফিলতির অভিযোগে বিভাগীয় মামলাও করা হয়েছে। কার্যালয়টির একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) গফফার হোসেন, এসআই ছগির হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন, কনস্টেবল ইকবাল, কনস্টেবল কামাল, কনস্টেবল আবদুল হক রানা, কনস্টেবল মুরছালিন, কনস্টেবল নয়ন, কনস্টেবল অমৃত, কনস্টেবল মেহেদী এবং উজিরপুর থানার এসআই মো. জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল সোহেল রানা এবং কনস্টেবল ইমরান হোসেন।

সাময়িক বরখাস্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে ডিআইজি কার্যালয় সূত্র জানিয়েছে। ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, গত ২ জুন ভোরে পুলিশের বরিশাল বিভাগীয় সদর দপ্তরের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায় ‘অজ্ঞাতনামা’ চোর মোটরসাইকেল চালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে উজিরপুর ও গৌরনদী ও ভাঙ্গা থানা অতিক্রম করে।

এ মহাসড়কে রাতে যাদের দায়িত্ব পালনের কথা ছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন না করায় চোর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বরিশাল রেঞ্জের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি এখানে যাদের ডিউটি ছিল, তাদের গাফিলতির কারণেই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই কর্তব্য পালনে গাফলতি থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।’

ডিআইজি আরও জানান, তদন্তে ওই পুলিশ সদস্যের গাফিলতি পাওয়ায়, তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন প্রতি দুই ঘণ্টা পরপর কত গাড়ি মহাসড়কে চলাচল করছে, তা দেখা হচ্ছে এবং প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ডিআইজি কার্যালয় থেকে মোটরসাইকেল চুরি, বরখাস্ত ১৪ পুলিশ

আপডেট সময় : ০৫:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২