বাবুগঞ্জে সুধিজনদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
- আপডেট সময় : ১২:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনির মানুষের সাথে বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে বাবুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষকমণ্ডলী, বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধিজনদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুগঞ্জ কাজী ইমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস. এম. খালেদ হোসেন স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, এয়ারপোর্ট থানা ইনচার্জ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ফলের গাছ রোপণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।























