সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলছে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আসন্ন ঈদুল আজহায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সেতুতে স্পিডগান ও সিসিটিভি স্থাপনের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (৩ জুলাই) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

ঈদের আগে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালু হচ্ছে কিনা- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট। পদ্মা সেতুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ ক্যামেরা বসছে। ওনারা কাজ করছেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, বাইক থামিয়ে সেতুতে ছবি তোলাসহ নানা বিভ্রাট সৃষ্টি হয়। পরের দিন (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাইকাররা। আশা করা হচ্ছিল, ঈদুল আজহার আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পদ্মা সেতুতে স্পিড গান এবং সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলার সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলছে না

আপডেট সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২