সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) রাতে তাকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

জানা গেছে, শুক্রবার (১ জুলাই) দুপুর ২টার দিকে কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ি রুবেল ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে আব্দুল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করে এসআই লুৎফর। এ সময় তার কাছ থেকে দু’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে লেগুনায় উঠায় পুলিশ। এক পর্যায়ে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার শর্তে ২ লাখ টাকা দাবি করে লুৎফর। টাকা না দিলে হেরোইন দিয়ে মামলা দেওয়ার ভয় দেখানো হয়। এতো টাকা দিতে অস্বীকৃতি জানায় ওই যুবক। একপর্যায়ে ৫০ হাজার টাকা দিলে ওই যুবককে ছেড়ে দিতে রাজি হয় লুৎফর।

পরে ওই যুবক মোবাইলে ফোন করে তার এক আত্মীয়ের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা আনেন এবং পুলিশের সোর্সের মোবাইলের বিকাশের মাধ্যমে ১৩ হাজার ও আব্দুল্লাহ সঙ্গে ছিল ৬ হাজার টাকা, মোট ৪৯ হাজার টাকা দেয় এস আই লুৎফর রহমানকে।

পরে আব্দুল্লাহকে বিকেল সাড়ে ৪টার দিকে ছেড়ে দেওয়া হয়। এসব টাকা লেনদেন করা হয় বাইমাইল গ্লোবাল মার্চেন্ডাইজ কারখানার পাশ থেকে। এ ঘটনার পরেই এসআই লুৎফরকে প্রত্যাহার করা হয়।

এর আগে, গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় থাকাকালীন গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে এসআই লুৎফর রহমান দক্ষিণ সালনা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. রিপনকে (৩১) আটক করে। পরে হেরোইন দিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২৭,০০০ টাকা নেয়। এ ঘটনার পর তাকে কোনাবাড়ী থানায় বদলি করা হয়।

এ বিষয়ে জানতে এসআই লুৎফরকে মোবাইল ফোনে কল করা হলে প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কি কারণে আমাকে প্রত্যাহার করা হয়েছে সেটা জানি না। এরপর তিনি ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেরোইন দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২