সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে ডিবি পরিচয়ে গাড়িতে তুলে শিক্ষকের টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ফজলুল করিম নামে এক স্কুলশিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৯ জুন বিকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

ফজলুল করিম ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুন) থানায় অভিযোগ করেছেন তিনি।

ফজলুল করিম বলেন, ‘বুধবার ঝালকাঠিতে পিটিআই প্রশিক্ষণ বাবদ পাওয়া ৩৬ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে শহরের আড়ৎদারপট্টি থেকে অটোরিকশায় উঠি। বিকাল ৩টা ২০ মিনিটে পুরাতন কলেজ রোডে শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে গতিরোধ করে।

এ সময় ডিবি পুলিশের মতো পোশাক পরা কয়েকজন যুবক অস্ত্র দেখিয়ে জোর করে প্রাইভেটকারে তুলে নেয়। চিৎকারের চেষ্টা করলে তারা দ্রুত কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘প্রাইভেটকারে তোলার পর তারা বলে, ‘‘তোর নামে হত্যা মামলা আছে, তোর অভিভাবকে ফোন করে দ্রুত ১০ লাখ টাকা দিতে বল’’।

পরে আমার কাছে থাকা দুই লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে বরিশালের বারইজ্জারহাট নামক স্থানে ফেলে দিয়ে চলে যায়। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিন ইসলাম জানান, ফজলুল করিম নামে এক শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ডিবি পরিচয়ে গাড়িতে তুলে শিক্ষকের টাকা ছিনতাই

আপডেট সময় : ১০:৫৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২