সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সামান্য বৃষ্টিতে সড়কের বেহাল দশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বর্ষার পুরো মৌসুম শুরু হতে না হতেই সড়কে হাটু পরিমান কাঁদা জমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে বাবুগঞ্জ উপজেলার ছোট মীরগঞ্জ বাজার।

অল্প বৃষ্টিতেই ছোট মীরগঞ্জ বাজারে প্রবেশের একমাত্র সিংহেরকাঠী-মীরগঞ্জ ও বাঙ্গাবুনিয়া খালের পারের সড়ক দুটিতে পানি জমে হাটু পরিমাণ কাঁদার সৃষ্ঠি হয়। শুক্রবার ১ জুলাই সকালে সরেজমিন ঘুরে এমনই চিত্র দেখা গেছে। সিংহেরকাঠী সরদার বাড়ি প্রর্যন্ত সড়কটি কার্পেটিং হলেও তার পর ছোট মীরগঞ্জ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল দশা। এর মধ্যে প্রায় আধা কিলোমিটার সড়ক খানা খন্দকে ভরা ইটের হলেও মূল সমস্য সৃষ্টি হয়েছে এ্যাড. সামসুজ্জামান সোহেল হাওলাদার বাড়ির সম্মুখ থেকে বাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা।

বর্তমানে সিংহেরকাঠী এবং বাঙ্গাবুনিয়া খালের পার এ দুটি রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানে পণ্য সরবরাহ করতে পারছেন না। তারা চরম দূর্ভোগে আছেন বলে জানালেন বাজার ব্যবসায়ী রিয়াজুল ইসলাম।

রাইচ মিলের পরিচালনাকারী মোঃ সহিদুল ইসলাম জানান, তার মীল শুধু নামে মাত্র খোলা। যোগাযোগের অভাবে কেহই ধান, চাল, ভুট্টা ইত্যাদি নিয়ে মিলে আসতে পারছেন না।

ছোট মীরগঞ্জ বাজারটি বেশ কয়েকবার ভাঙ্গনের কবলে পরে বার বার স্থান পরিবর্তন করেও বর্তমানে বাজারটি টিকে আছে। তবে ওই বাজারে প্রবেশের মাত্র দুটি পথ। একটি হচ্ছে রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামের মধ্য দিয়ে এবং দ্বিতীয়টি হচ্ছে একই গ্রামের সীমান্তে বাঙ্গাবুনিয়া খালের পার হয়ে বিকল্প সড়ক ব্যবস্থা।

বাজারটি আড়িয়াল খাঁ নদের তীরে রহমতপুর এবং চাঁদপাশা ইউনিয়নের সীমান্তে অবস্থিত। তাই প্রধানত ইউনিয়ন দুটির সীমান্তবর্তি সাধারন মানুষের প্রধান ব্যবসাকেন্দ্র ওই ছোট মীরগঞ্জ বাজার।

বাজার ব্যবসায়ীরা বলেন, দুটি রাস্তার যেকোন একটি পাকা না হয়ে অন্তত ইটের সলিংও যদি হয় তাহলে বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন। অন্যথায় বর্ষার মৌসুমে তাদের বসে বসে খেতে হবে এমনকি পরিবার পরিজন নিয়ে পথে বসতে হতে পারে।

এব্যাপারে ৫নং রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ-জামান মিলন বলেন, রাস্তা দুটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে চাহিদা দেয়া হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, তিনি সড়ক দুটি পরিদর্শন করে বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে বিভাগীয় প্রকৌশলী মহাদয়ের কাছে আবেদন করবেন এবং ছোট মীরগঞ্জ বাজারের যোগাযোগের জন্য সড়ক নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সামান্য বৃষ্টিতে সড়কের বেহাল দশা

আপডেট সময় : ১১:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২