সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঘোড়াঘাটে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিসাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে রাদেব কিস্কু (২৬) নামে এক আদিবাসী যুবকের ঝৃলন্ত লাশ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। । নিহত রাদেব কিস্কু (২৬) পৌর এলাকার বাউপুকুর গ্রামের জজ কিস্কুর ছেলে। রাদেব কিস্কু মানসিক রোগী ছিল বলে তার পরিবার দাবী করছে ।
স্থানীয়রা বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার ফ্রনগাছী গ্রামের বিনুছ মূর্মূর বাড়ির পাশে একটি কবরস্থান সংলগ্ন মেহগনী গাছের ডালে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় তানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাদেব কিস্কুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত রাদেবের বাবা জজ কিস্কুর নিজস্ব বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। সে তার প্রথম স্ত্রী বুলবুলিকে ত্যাগ করে ঘোড়াঘাটে পৌরসভার বাউপুকুর এলাকার রানী সরেন নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে বসবাস করে। নিহত রাদেব তার প্রথম স্ত্রীর সন্তান হওয়ার সুবাদে মাঝে মাঝেই বাবার সাথে দেখা করতে পীরগঞ্জ থেকে ঘোড়াঘাটে আসে।
নিহতের মা বুলবুলি বলেন, আমার ছেলের বয়স যখন ২ বছর, তখন আমাদের সংসার জীবনে বিচ্ছেদ হয়। ছেলে আমার কাছেই ছিল। গত মঙ্গলবার কাউকে কিছু না জানিয়েই সে বাবার কাছে চলে আসে। ছোট বেলা থেকেই তার মানসিক সমস্যা ছিল। তাই কোন কারণে হয়ত সে গলায় ফাঁস দিয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২