সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কুরবানির গরু চুরির সময় আ.লীগ নেতার ভাইকে গণধোলাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঢাকার ধামরাইয়ে কুরবানির গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন আমিনুর রহমান।

তিনি স্থানীয় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতার ভাই। এ সময় তার সহযোগী দুই চোর পালিয়ে গেছে। পরে তাকে বেঁধে রেখে গণধোলাই দেন গ্রামবাসী।

খবর পেয়ে তার ভাই ইউপি মেম্বার ও আমতা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে ৫০ হাজার টাকার মুচলেকার মাধ্যমে তার ভাইকে বিচারের কথা বলে ছাড়িয়ে এনেছেন। বুধবার রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামে।

গ্রামবাসী জানান, এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া গ্রামের মোহাম্মদ আজাহার আলীর বাড়ি থেকে কুরবানির জন্য রাখা গরুটি চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হন আমিনুর।

এ সময় তার সঙ্গে থাকা লোকমান হোসেন ও আব্দুল হামিদ নামে তার সহযোগী অপর দুই চোর পালিয়ে যায়। গ্রামবাসী আমিনুরকে গণধোলাই শেষে রশি দিয়ে বেঁধে রাখে।

বিষয়টি জানতে পেরে আটক গরুচোরের ভাই ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থলে যান। এর পর বিচারের শর্তে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে ওই আটক চোরকে ছাড়িয়ে আনেন।

এ বিষয়ে আমতা ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, একজন মেম্বার ও আওয়ামী লীগ নেতার ভাই একজন গরুচোর তা ভাবতেও অবাক লাগে। ওই চোর এলাকার অনেক বদনাম করেছে। তার কঠিন বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, এ বিষয়ে কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ ব্যাপারে খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুরবানির গরু চুরির সময় আ.লীগ নেতার ভাইকে গণধোলাই

আপডেট সময় : ১২:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২