০৪ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন

বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন

আজকের ক্রাইম ডেক্স: বর্ণাঢ্য কর্মজীবন কাটিয়ে বিদায় নিলেন একজন পরিশ্রমী, নির্ভরযোগ্য পুলিশ কর্মকর্তা আব্বাসউদ্দীন। বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি মো. আব্বাসউদ্দীনের অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার প্রলয় চিসিম ‍এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন সভাপতি ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মো. রাসেল পিপিএম সেবা এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক , উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মো. নজরুল হোসেন , উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মো. মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর হোসেন আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খাঁন মোহাম্মদ আবু নাসের ও উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান পিপিএম বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি অত্যন্ত দক্ষ, গুণী, সংগ্রামী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকস কর্মকর্তা হিসেবে আলোচিত হন, একই সাথে তার অবসরোত্তর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, সদা হাস্যোজ্জল আব্বাস উদ্দিন ১৯৮৮ সালের ১০ জানুয়ারী আউটসাইড ক্যাডেট, এসআই(নিঃ) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০০০ সালের ৩ মার্চ পুলিশ পরিদর্শক, ২০১৩ সালের ১৯ জুন এএসপি এবং ২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি চাকুরী জীবনে বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা,সুনাম ও দক্ষতা অর্জন করে ধাপে ধাপে বর্ণিত পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার পিএমটি হিসেবে কর্মরত থেকে অবসর জনিত বিদায় বরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019