সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সরকার বিব্রত হয় এমন কিছু করবে না হেফাজত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে হেফাজতে ইসলামের নেতারা পাঁচ দফা দাবি জানিয়েছেন। জামিন পেলে সরকার ‘বিব্রত’ হয়- এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের কারাবন্দি নেতাদের মুক্তি চেয়েছেন তাঁরা। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানানো হয়। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপি নেতাদের অশালীন মন্তব্যের জন্য ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছে হেফাজত।
সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুহাম্মদ ইয়াহইয়া, মহাসচিব সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা ফুরকানউল্লাহ খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী ও সেক্রেটারি মুফতি কিফায়াতুল্লাহ আযহারী।
পাঁচ দফা দাবি জানিয়ে চিঠিতে বলা হয়, ‘আমরা কথা দিচ্ছি, জামিন-পরবর্তী তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না, যাতে রাষ্ট্র ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।’ স্বরাষ্ট্রমন্ত্রীকে নেতারা জানান, কারাবন্দি অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হুইলচেয়ারে আদালতে আনা হচ্ছে।

তাঁদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষা আইনের খসড়া প্রণয়ন কমিটিতে কওমি মাদ্রাসার প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে। ধর্ম ব্যবসায়ী আখ্যা দিয়ে ১১৬ আলেম-ওলামার তালিকা করা গণকমিশনকে আইনের আওতায় আনা এবং তাদের তৈরি শ্বেতপত্র বাজেয়াপ্তের দাবিও জানিয়েছেন হেফাজত নেতারা। হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, কারাবন্দি অসুস্থ নেতাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হবে। এ ছাড়া গণকমিশনের শ্বেতপত্রের কার্যকারিতা নেই। এ নিয়ে সরকার এগোবে না। ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদের কটূক্তির বিষয়ে হেফাজতের দাবি সম্পর্কে সরকারকে জানানো হবে। তিনি শিক্ষা আইনের খসড়া প্রণয়ন কমিটিতে কওমি মাদ্রাসার প্রতিনিধি অন্তর্ভুক্তকরণে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হেফাজত নেতাদের পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার বিব্রত হয় এমন কিছু করবে না হেফাজত

আপডেট সময় : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২