সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

বুধবার সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন রওশন এরশাদ।

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রায় এক বছর পরে সংসদের অধিবেশনে যোগ দিয়ে বসে বক্তৃতা করেন রওশন এরশাদ। চিকিৎসা শেষে সাত মাস পর গত সোমবার থাইল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশটিতে নেওয়া হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসা চলে।

ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৪ দিন ছিলেন তিনি।

তিনি বলেন, গত বছরের আগস্ট থেকে আমি অসুস্থ ছিলাম। সুস্থ হয়ে ফিরে এসেছি।

পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকারপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়। পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক। এটা নিয়ে অনেক সমালোচনা ছিল। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

রওশন এরশাদ বন্যা সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আগামী ৪ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য রওশনের আবার ব্যাংকক যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর সমালোচনাকারীদের মুখে চুনকালি পড়েছে: রওশন এরশাদ

আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২