সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ দেওয়ার নামে টাকা দাবি করে ফোন করছে একটি প্রতারক চক্র।
সোমবার সকালে ওই প্রতারকচক্রটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে ফোন করে টাকা দাবি করে।

এ ঘটনায় সোমবার সকালেই সতর্ক থাকতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল চন্দ্র শীল তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ইউএনও বাকেরগঞ্জ সজল’ থেকে একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া তিনি এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় মৌখিকভাবে জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল জানান, আজ (সোমবার) সকালে কয়েকজন প্রধান শিক্ষক তাকে ফোন করার বিষয়টি জানান। এর পর তিনি নিশ্চিত হন যে, তার মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২