সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভোলায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন, দাদি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তানিশা (৭) নামে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ ৷

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে ৷ রোববার (২৬ জুন) সকালে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে শিশুর মা মামলা করলে পুলিশ মনোয়ারাকে গ্রেফতার করে।

শিশুটির মা সোনিয়া বেগম বলেন, ছয় বছর আগে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে আমার বিবাহবিচ্ছেদ হয় ৷ এরপর থেকে মেয়ে আমার সঙ্গেই থাকত। দুই মাস আগে মেয়ের দাদি মনোয়ারা বেগম ভরণপোষণ দেবেন বলে নাতনিকে নিতে আসেন। আমিও ভবিষ্যতের কথা ভেবে মেয়েকে পাঠাই। কিছুদিন পর থেকে শুনতে পাই বিভিন্ন অজুহাতে তিনি আমার মেয়েকে নির্যাতন করেন।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার মোবাইল হারানোর অজুহাতে মেয়ের মাথার চুল ধরে এলোপাতাড়িভাবে মাটিতে আছাড় মারতে থাকেন মনোয়ারা। লোহার প্লাস দিয়ে তার ডান হাতের আঙুল টেনে জখম করেন। এতেও ক্ষান্ত না হয়ে গাছের সঙ্গে বেঁধে দিনভর মারতে থাকেন।

এ সময় স্থানীয়রা এ ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন। পরে আমাকে খবর দিলে আমি গিয়ে বাঁধা অবস্থায় মেয়েকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সে এখন সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, মোবাইল ফোন হারানোর অভিযোগে শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত মনোয়ারা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন, দাদি গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২