বাবুগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ১১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ৮৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”এই স্লোগানে বাবুগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।
(রোববার ২৬শে জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে র্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা হেলথ জুনিয়র কনসালটেন্ট ডাঃ কাঞ্চন সূত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবর কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাজনুস, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না প্রমূখ।























