সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে পুলিশের আনন্দ র্যালী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

বাবুগঞ্জে প্রতিনিধিঃ “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মাসেতু ” এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাবুগঞ্জ থানার উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বাবুগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাবুগঞ্জ থানা চত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, বাবুগঞ্জ থানার এসআই মোঃ আজাদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ আওলাদ হোসেন সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























