সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

উদ্বোধনের পর পদ্মা সেতুতে পায়ে হাঁটা মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর সেতুতে হাজার হাজার মানুষ হেঁটে বেড়িয়েছেন। শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী সেতুর নামফলক উন্মোচন করেন।

পরে সেতু দিয়ে সরকারপ্রধানের গাড়ি বহর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে পৌঁছায়। সেখানে আরেকটি নামফলক উন্মোচন করে মাদারীপুরের শিবচরের জনসমাবেশে ভাষণ দেন।

উদ্বোধনের পরপরই মাওয়া প্রান্ত থেকে প্রথমে জনস্রোত সেতুতে ওঠে। হাজার হাজার জনতা পায়ে হেঁটে সেতুতে ঘুরে বেড়ান। কেউ কেউ মোটরসাইকেল নিয়েও সেতুতে ওঠেন।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের জনতার কাউকে সেতুতে উঠতে বাধা প্রদান করতে দেখা যায়নি। কেউ কেউ সেতুর পাশের সীমানা বেড়ার নিচ দিয়েও সেতুতে উঠতে দেখা গেছে।

তবে, ঘণ্টাখানেক পর সোয়া ২টার দিকে সেতু থেকে জনতাকে সরিয়ে নিতে দেখা যায়। ৩টার দিকে পুরো সেতু খালি হয়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সেতুতে ওঠা একজন বলেন, ‘আমি নারায়ণগঞ্জে থাকি। আজ পদ্মা সেতুর উদ্বোধন দেখতে এসেছি। কিন্তু উদ্বোধন অনুষ্ঠানস্থল থেকে অনেক দূরে আমাদের আটকে দেয় নিরাপত্তা বাহিনী। পরে হেঁটে অনেক দূর থেকে পদ্মা সেতুতে এসে উঠেছি।’

শরীয়তপুর থেকে আসা মামুন বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুতে উঠে পড়েছি। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। পদ্মা সেতু দেখে কিছু বলার আর ভাষা নেই। আমাদের অনেকদিনের স্বপ্ন আজ পূরণ হলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উদ্বোধনের পর পদ্মা সেতুতে পায়ে হাঁটা মানুষের ঢল

আপডেট সময় : ০১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২